বাটা সুর তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১০-৩১ ১০:৩০:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৭ টাকা ৫৫ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৯ টাকা ২৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিএস) হয়েছে ২৫৪ টাকা ৬৪ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














