সাপ্তাহিক দর পতনের শীর্ষে আরামিট সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০৬ ১০:৩৯:৩১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২২ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭০ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের  দর কমেছে ১৪ দশমিক ৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ১৪ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ১ লাখ ৮৮ হাজার  টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস