প্রথম প্রান্তিক প্রকাশ ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৪ ১৯:৩৬:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫১ টাকা ২৪ পয়সা ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ