দর পতনের শীর্ষে আরামিট সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১১-৩০ ১৬:০০:৪৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৫ বারে ৮১ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮৪ বারে ৫৭ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯১০ বারে ৭৬ লাখ ৬৫ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৯১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.০৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৯১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৯১ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৮২ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৮১ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস