তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৮ ১০:৫৬:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : এএসফি এগ্রো, একটিভ ফাইন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী এএফসি এগ্রোর দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী একটিভ ফাইনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) রেটিং অনুযায়ী পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














