দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ণ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৫:৩৮:৩৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৬০ বারে ৭৮ লাখ ৩ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯৭ বারে ১২ লাখ ১১ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৩৫৬ বারে ৩ লাখ ৭১ হাজার ৫১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৯.৫২ শতাংশ, সুহৃদের ৯.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৬.২৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৯৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪.৯৯ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













