১২৮ কোটি টাকা লেনদেন করে শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-২০ ১৫:২৯:৪৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৮ কোটি ৮৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকার।

৩৩ কোটি ২০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্স , সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস