আইপিও প্রক্রিয়া পরিবর্তন করবে ডমিনেজ স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৩ ১৪:১৯:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যববহারের প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমান বাজার চাহিদা, ব্যবসার দীর্ঘমেয়াদী এবং কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য আইপিও’র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে এ কোম্পানি। ৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা বিল্ডিং এবং কনস্ট্রাকশন এবং ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা বিদ্যুৎ স্থাপনের কাজে ব্যয় করবে কোম্পানিটি। ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা নতুন প্রকল্প এবং যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করবে কোম্পানিটি । আইপিওর মোট ২৮ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার মধ্যে ২৮ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে পরিবর্তন আনছে কোম্পানিটি।
শেয়ারহোল্ডার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে আইপিও প্রক্রিয়া সংশোধন করতে পারবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














