১২৫% লভ্যাংশ ঘোষণা করল পদ্মা অয়েল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৮ ২১:৫২:১১
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাওয়া যাবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৮৭তম সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ২৭ টাকা ৭৯ পয়সা।
এছাড়া, ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৬ ফ্রেব্রুয়ারি ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














