প্যাসিফিকের ৩ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৬ ১১:১৫:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের তিন পরিচালক শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো: শাফিউন আজম (মহসিন), মো: শাদিকুল আলম (ইয়াসিন) এবং কর্পোরেট পরিচালক ডিজনি প্রোপার্টিসের কাছে যথাক্রমে ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২টি শেয়ার, ১ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯টি শেয়ার এবং ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে। এখান থেকে মো: শাফিউন আজম ৮ লাখ ৫০ হাজার শেয়ার, মো: শাদিকুল আলম ৫ লাখ ৪০ হাজার শেয়ার এবং ডিজনি প্রোপার্টিস ১ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করতে হবে উদ্যোক্তা পরিচালক ও কর্পোরেট পরিচালকদের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














