দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১০ ১৫:৩০:০৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৭০ বারে ৭ লাখ ৬৯ হাজার ৪০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৭০২ বারে ৭৬ লাখ ১৯ হাজার ৪৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৮ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রংপুর ফাউন্ডারির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২৭৭ বারে ১০ লাখ ৫৪ হাজার ৩৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৯৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯৪ শতাংশ, কপারটেকের ৯.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯.৮৩ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ৯.৭৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













