মুন্নু এগ্রোর কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৯ ১৩:৫৪:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রোর এক কর্পোরেট পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানিটির ৫ লাখ ৭৬ হাজার ৪৬০টি শেয়ার রয়েছে। এখান থেকে এই কর্পোরেট পরিচালক এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট পরিচালক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস