পেপার প্রসেসিংয়ের বড় মুনাফা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০১ ১৬:২৪:০৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০২ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২১-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৯ টাকা ০৯ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














