সূচকের সামান্য উন্নতিতে লেনদেনে ভাটা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৩ ১৫:১৬:৫২
সপ্তাহের বৃহস্পতিবার কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, দর কমেছে ১৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির।
ডিএসইতে এক হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৬০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৬৬ কোটি ৮৭ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













