উত্থানে শুরু পতনে শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০২-০৭ ১৫:৩০:৫৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর  তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন বেশি হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, দর কমেছে ১৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

ডিএসইতে এক হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৭৫ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস