দর পতনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০২-১৪ ১৬:৪৯:৫০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭৯ বারে ৩ লাখ ৫৩ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৯ বারে ৪৮ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৩৫ বারে ১৫ লাখ ৭৭ হাজার ১৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য১৪ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমারের ৫.৪৩ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৫.১৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৯৮ শতাংশ, বিডি থাই ফুডের ৪.৮৯ শতাংশ, সমরিতা হসপিটালের ৪.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ এবং গ্রিন ডেলটা ইন্স্যুরেন্সের ৪.৮১ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস