সাইফ পাওয়ারটেকের সাথে আবুধাবির শাফিন ফিডারের চুক্তি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০১ ১২:২৯:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সঙ্গে শাফিন ফিডার কোম্পানির সাথে একটি চুক্তি হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শাফিন ফিডার আবুধাবির পোর্ট কোম্পানির শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সাইফ ইউনাইটেড শিপিং অ্যান্ড ট্রেডিং সাইফ পাওয়ারটেকের ১০০ ভাগ সহযোগী কোম্পানি। আর সাইফ পাওয়ারটেক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি। চুক্তি অনুযায়ী, শাফিন ফিডারের ৫৫ হাজার সি বাল্ক বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে ড্রাই বাল্ক কার্গো দেশে এবং বিদেশে বহনের জন্য ১৫ বছর মেয়াদে চুক্তি করেছ।
প্রতি বছর কার্গো মালবাহী প্রতি জাহাজ ১৮ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি হবে। যা বাংলাদেশি টাকায় ১৫৪ কোটি টাকা। আর বছরে কোম্পানিটির নেট মুনাফা হবে ১.৮০ মার্কিন ডলার বা ১৫.৪৮ কোটি টাকা। আগামী ১৫ বছরের জন্য কোম্পানিটির কার্গো মালাবাহী জাহাজে এই আয় হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














