মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-০১ ১৬:০৯:৩১


পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

মঙ্গলবার (০১ মার্চ) বিএসইসির ৮১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মার্কেন্টাইল ব্যাংক ৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস