রেনেটার জমি ক্রয়ের সিদ্ধান্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০২ ১০:২৭:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনেটার পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি গাজীপুরের রাজেন্দ্রপুরে ৫৬০ ডেসিমেল জমি ক্রয় করবে। রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া কোম্পানি জমি ক্রয়ে ৫১ কোটি টাকা ব্যয় করবে। রেনেটা এই জমিতে কারখানা সম্প্রসারণ করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














