রেনেটার ইজিএম ১৬ এপ্রিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০২ ১১:০১:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের রেনেটার পরিচালনা পর্ষদ দুই সহযোগী কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুই সহযোগী কোম্পানির সাথে একীভূত হওয়ার কারণে কোম্পানিটি আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।

রেনেটা তার সহযোগী প্রতিষ্ঠান রেনেটা এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং পূর্ণভা লিমিটেডের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর সহযোগী প্রতিষ্ঠানের সাথে একীভূত হবে রেনেটা।

কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ২২৮ এবং ২২৯ এর বিধান অনুসারে কোম্পানি দুইটির সমস্ত সম্পদ এবং দায়সহ একীভূত হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে রেনেটার পরিচালনা পর্ষদ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস