লেনদেনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১৬:০৬:৪৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৩ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকার।

৩৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স , ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস