সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৫ ১০:৪৪:২৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৪ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৩ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুহৃদের দর বেড়েছে ১১ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৭ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৯৪ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.২৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৫০ শতাংশ, সোনালী পেপারের ৫.৩৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৫.১৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস