সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৫ ১১:০৯:১৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৬ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ লাখ ৪৭ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রাউন সিমেন্টের দর কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৫৮ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএকে সিরামিকসের দর কমেছে ১০ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আমান ফিডের ১০.৯২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১০.৫৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৭২ শতাংশ, ইউনিলিভারের ৯.২৩ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৮.৩৩ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৮.০১ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৭.৯৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













