৩ কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৬ ০৯:৩৯:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড ও আরামিট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ডাচ্-বাংলা ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
আরামিট সিমেন্ট: কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরামিট: কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














