মোজাফফর হোসাইনের রিং স্পিনিং ইউনিট সম্প্রসারণের সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৬ ১১:২৪:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ ১০ হাজার ২০০ স্পিন্ডল ভিত্তিক রিং স্পিনিং ইউনিটের সম্প্রসারণের জন্য চূড়ান্ত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ক্যাপটিভও চূড়ান্ত করেছে। এই দুই প্রকল্পে কোম্পানিটির ৯০ কোটি টাকা ব্যয় হবে। এই টাকার মধ্যে ৭০ কোটি টাকা ব্যাংক ঋণ থেকে এবং বাকি ২০ কোটি টাকা রিজার্ভ ও মুনাফা থেকে অর্থায়ন করা হবে।

নতুন উৎপাদন লাইনটি হাই-ইন্ড ভ্যালু অ্যাডেড ব্লেন্ডেড সুতা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন উৎপাদন লাইন এবং উৎপাদন শুরু করার কাজ শেষে হওয়ার পর দৈনিক ৮ মেট্রিকটন উৎপাদন বাড়ানো হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস