দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ৭ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৭ ১৬:৩৯:১৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৭৬৬ বারে ২৭ লাখ ২৭ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৮০ বারে ৩ লাখ ৩৯ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ৯ লাখ ২১ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ১.১৩ শতাংশ, পদ্মা অয়েলের ১.০৩ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ০.৫৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













