বুধবার থেকে কার্যকর ২% সার্কিট ব্রেকার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৮ ১৬:৩৭:৪২


পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রেক্ষিতে নতুন সার্কিট ব্রেকার ২%  বুধবার থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ আগারগাঁ বিএসইসি’র কন্ফা‌রেন্স রু‌মে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বুধবার থে‌কে সা‌র্কিট ব্রেকা‌রের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ পর্যন্ত।

তি‌নি ব‌লেন, স্ট‌্যাবলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন‌্য আই‌সি‌বি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। আই‌সি‌বি ই‌ত্যোম‌ধ্যে এটা নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।

শেখ শামসুদ্দিন আহমেদ জানান, বাণিজ্যিক ব‌্যাংকগু‌লোর যে ২০০ কো‌টি টাকা ক‌রে পুঁজিবাজারে বি‌নি‌য়ো‌গের কথা র‌য়ে‌ছে, বর্তমানে তা‌ বি‌নি‌য়ো‌গের জন‌্য বাংলা‌দেশ ব‌্যাংক ব‌্যাংকগু‌লো‌কে উৎসাহ দি‌চ্ছে। সেজন‌্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব‌্যাং‌ককে ধন‌্যবাদ জানান। যে সকল ব‌্যাংক এখনও ফান্ড গঠন ক‌রে‌নি। তা‌দের‌কে ফান্ড গঠন করার জন‌্যও বাংলাদেশ ব‌্যাংক নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলন বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস