লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৮ ১৬:৪৪:০৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৬২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশন লেনদেন হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার।
২১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিকন ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, অগ্নি সিস্টেমস, ফরচুন সুজ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













