ওএমএস নিতে কোয়ান্টের সাথে চুক্তি আইল্যান্ড সিকিউরিটিজের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৮ ১৯:৩২:০১
দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে। আইল্যান্ড সিকিউরিটিজকে এই সেবা দিবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। মঙ্গলবার (৮ মার্চ ) চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফ,সি,এম ও কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ জাবেদ হোসেন।
চুক্তির শর্ত অনুসারে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ডিএসই ও সিএসইর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার সিস্টেম দিবে। এর ফলে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) । ইতোমধ্যে কোম্পানিটি ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। অপরদিকে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ডিএসই ও সিএসইর শীর্ষ ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক (অর্থ) মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ,কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজুসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














