পেপার প্রসেসিংয়ের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৯ ১৪:৩০:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের বৃহস্পতিবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। রোববার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














