ব্যাংকগুলোকে দ্রুত পুঁজিবাজারে ২% বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৯ ১৯:৫২:৩৮
বর্তমান পুঁজিবাজার পরিস্থিতিতে তারল্য বৃদ্ধির লক্ষে বুধবার ব্যাংকের অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
এ সভায় পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তিনটি বিষয়ে সবাই একমত হয়েছেন।
বিষয় তিনটি হলো- প্রথম ক্যাপিটাল মার্কেটে ব্যাংকের বিনিয়োযেগর সর্বোচ্চ যে সীম ২৫%। ২৫% এর নিচে যাদের বিনিয়োগ রয়েছে তারা আগামী কয়েক দিনের মধ্যে ২% বিনিয়োগ বৃদ্ধি করবে। দ্বিতীয় ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাইরে যে ২০০ কোটি টাকার তহবিল আছে যেসব ব্যাংক তহবিল গঠন করেনি তারা দ্রুত গঠন করবে। এবং যারা গঠন করেছে এই সবাই মিলে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু বিনিয়োগ করা সম্ভব এরা দ্রুত বিনিয়োগ করবে। তৃতীয় টায়ার-১ ক্যাপিটাল ও টায়ার-২ ক্যাপিটাল হিসেবে যেসব ব্যাংক পারপেচুয়াল বন্ড ও সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর জন্য কমিশনে আবেদন করবে সেগুলো দ্রুত প্রসেসে করে দেওয়া হবে এবং ব্যাংকের অন্যান্য যেসব ক্যাপিটাল রেইজিং প্রসেসের সাথে জড়িত সেই সব কার্যক্রমও সার্বিকভাবে কমিশন সহায়তা করবে। এই তিনটা বিষয়ে সবাই একমত হয়েছেন। আশা করা যায় এই তিনটা সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে এবং পারপেচুয়াল বন্ড ও সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকের যদি মূলধন বৃদ্ধি পায় সেক্ষেত্রে ব্যাংকগুলো মূলধনের ২৫% বিনিয়োগ করতে পারবে। এর মাধ্যমে ব্যাংকগুলো আগামীতে আরও বিনিয়োগের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে এবং তাদের বিনিয়োগের পরিমাণ বাড়বে। যা পুঁজিবাজারের উন্নয়নে অনেক সহায়ক হবে। পুঁজিবাজার অনেক বেশি ম্যাচিউরড হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













