সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১০ ১১:০৯:৩১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৭ টির, দর কমেছে ৮৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৫৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, দর কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস