সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-১২ ১৩:৪৬:২০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৬৬৩টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৬২ কোটি ৪১ লাখ ৭ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন ‍সুজ ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৬৪ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭৯ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকার, সোনালী পেপারের ৬০ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার, বিডি কমের ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫৪ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫৪ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকার এবং ইউনিয়ন ব্যাংকের ৫৩ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস