ভারত বিশ্বের ৫ম মূল্যবান পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১২ ১৮:৫৫:৫৯
সময়ের সাথে তাল মিলিয়ে ভারতের পুঁজিবাজারের অবস্থান শক্ত হচ্ছে বিশ্ববাজারে।
যুক্তরাজ্য, কানাডা এবং সৌদি আরবকে পিছনে ফেলে ভারত বিশ্বের ৫ম মূল্যবান পুঁজিবাজার হয়ে উঠছে।
বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বাজার যার মূল্য ৪৭.৩২ ট্রিলিয়ন ডলার, এর পর চীন ১১.৫২ ট্রিলিয়ন ডলার, জাপান ৬ ট্রিলিয়ন ডলার এবং হংকং ৫.৫৫ ট্রিলিয়ন ডলার।
সৌদি আরব ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন উত্তেজনার মধ্যে বিশ্বের সকল পুঁজিবাজারে পতন হয়েছে। ডিসেম্বরের শুরু থেকে, আমেরিকায় প্রায় ৬.৬ ট্রিলিয়ন ডলার, চীন ১.৪৮ ট্রিলিয়ন ডলার, জাপান ৬২২ বিলিয়ন ডলার এবং হংকং ৫২৪.৩১ বিলিয়ন ডলার হারিয়েছে।
তবে বছরের শুরু থেকে ভারতের পুঁজিবাজারে তুলনামুলক কম পতন হয়েছে। এসময়ে দেশটির পুঁজিবাজারে পতন হয়েছে ২৫৭.৩৫ বিলিয়ন ডলার।
ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি বলেছে যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি সত্বেও ভারতীয় কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে ভাল অবস্থানে রয়েছে।
এসএ/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













