সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৫:১২:৪৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

দিনশেষ লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, দর কমেছে ৮৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬২ কোটি ৪৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৩ পয়েন্টে

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৫টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস