নারী রাইডারদের নিয়ে রানার অটোমোবাইলসের র্যালি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৪ ১০:১০:৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী রাইডারদের নিয়ে আয়োজন করেছিল ” ব্রেক দ্যা লিমিট” র্যালির।
রাইডারদের সুবিধার্থে প্রোগ্রামটি শুক্রবার ( ১১ই মার্চ) রানারের হেড অফিসে আয়োজন করা হয়।
সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যাক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারী। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার।
বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট+ সহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। নারীদের ব্যাক্তিগত যানবাহন ব্যাবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে রানারের এই র্যালির আয়োজন। আয়োজনের অংশ হিসেবে ছিল র্যালি, ফ্রী সার্ভিসিং সুবিধা ও উপহার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














