পাঁচতলা ভবনসহ জমি কিনবে সাউথইস্ট ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১০:২১:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ পাঁচতলা ভবনসহ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি রাজধানীর গুলশানে পাঁচতলা একটি ভবনসহ ১০ কাঠা ১৫ শতক জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভবনটিতে ১৫টি ফ্ল্যাট এবং ১৫টি গাড়ি পার্কিয়ের সুবিধা রয়েছে।
ভবনসহ এই জায়গা ক্রয়েয়ে ব্যাংকটির ৯০ কোটি টাকা (রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ বাদে) ব্যয় হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ভবনসহ এই জায়গা ক্রয় করবে ব্যাংকটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














