এনভয় টেক্সটাইলের ৩ পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৪:৪৬:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের তিন উদ্যোক্তা ও পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক কুতুবুদ্দিন আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪টি শেয়ার, উদ্যোক্তা পরিচালক তানভির আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি শেয়ার এবং পরিচালক সুমাইয়াহ আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার ক্রয় করবেন। সব মিলে এই তিন উদ্যোক্তা ও পরিচালক কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ১০ হাজার ২৩০টি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ারগুলোর ডিএসইর ব্লক মার্কেট থেকে ক্রয় সম্পন্ন করবেন এই তিন উদ্যোক্তা ও পরিচালক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














