৪ কার্যদিবস পর সংশোধনে পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৫:১৪:২৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, দর কমেছে ১৭৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২ কোটি ২২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৮৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে ৩০ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস