মীর আখতারের বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৪ ২১:২৯:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসাইন লিমিটেডকে জিরো কুপন বন্ড ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৪ মার্চ) বিএসইসির ৮১৪তম সভায় কোম্পানিটিকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকার বন্ড ছাড়ার অনুমোদন প্রস্তাব করেছে বিএসইসি। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর আখতারের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার চার বছর মেয়াদি নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। যার ইস্যু মূল্য ২০৭.১৮ কোটি টাকা পয়সা। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটি মার্কেট মূল্য বিবেচনাপূর্বক ৭-৯ শতাংশ ডিসকাউন্ট মূল্যে ইস্যু করা হবে। ১৮ মাস থেকে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

এ বন্ডের মাধ্যমে মীর আখতার ঋণ পুনঃঅর্থায়ন এবং মূলধনী যন্ত্রপাতি বৃদ্ধির কাজে ব্যবহার করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ