ফ্লোর স্পেস ক্রয় করবে যমুনা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৫ ১০:৩২:৪২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি রাজধানীর মতিঝিলে রূপায়ন রেড ক্রিসেন্ট টাওয়ারে ৮৬-৮৭, ৮ হাজার ৬৯৫ বর্গফুট জায়গা ক্রয় করবে। যমুনা ব্যাংক রূপায়ন রেড ক্রিসেন্ট টাওয়ারে ৫টি কার পার্কিং জায়গা কিনবে। কোম্পানিটি এই জায়গা রূপায়ন হাউজিং স্টেট থেকে কিনবে। যমুনা ব্যাংকের এই জায়গা কিনতে রেজিস্ট্রেশেন ও অন্যান্য ব্যয় বাদে মোট ৪২ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে।
যমুনা ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর জায়গা ক্রয় করতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














