সিএমএসএফর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন ও বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৫ ১৯:৫৩:৫৪


পুঁজিবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন এবং বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি বিষয়ক সভা রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমএসএফ’র চেয়ারম্যান মোঃ নজীবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমএসএফ’র বোর্ড অব গভর্নরস এর সদস্য এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

অনুষ্ঠানে বিএসসিইসি’র কমিশনার অধ্যাপক ড. সামছুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজম জে চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করে বিএসইসি। সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ফান্ডটি থেকে আইসিবি’র মাধ্যমে প্রাথকিমভাবে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

পুঁজিবাজার স্থিতিশীল তহবিল থেকে এখন পর্যন্ত ২৫০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ দিয়েছে বিএসইসি। এর মধ্যে ২০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয় বলে জানায় বিএসইসির একটি সূত্র। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠন করার পর এটি পরিচালনায় জারি করা হয়েছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস। নীতিমালা অনুযায়ী একটি কমিটিও গঠন করে দিয়েছে বিএসইসি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস