লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৫:৩৫:৪১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৭ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ড্রাগন সোয়েটার লেনদেন হয়েছে ৩৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার।

৩২ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা নেট।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা টেক, অগ্নি সিস্টেমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিডিকম, নাহি অ্যালুমিনিয়াম, অ্যাডভেন্ট ফার্মা ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস