এনভয়ের শেয়ার কিনবে শেলটেক সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৬ ১১:৪৭:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের ৩৩ লাখ শেয়ার কিনবে শেলটেক সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেলটেক সিরামিকসের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ এবং উদ্যোক্তা পরিচালক তানভির আহমেদ এনভয় টেক্সটাইলের ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
কুতুবুদ্দিন আহমেদ এবং তানভির আহমেদ একই সাথে এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনার পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














