লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৬ ১৫:১৬:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকমের লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকার। ২৩ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা টেক।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, উত্তরা ব্যাংক, ওরিয়ন ফার্মা, আমরানেট, অগ্নি সিস্টেমস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস