ডিএসইর সাবেক সভাপতির মৃত্যুতে সিএমজেএফের শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৮ ১৬:২৮:৩১
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।
সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।
এক শোকবার্তায় সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, রকিবুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













