সূচকের বড় পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২০ ১১:০৯:১৭
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৪১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ২৮৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৭ কোটি ২২ লাখ ২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৩৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, দর কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













