বিএসইসিতে আবারও রদবদল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১০:৪৩:৪৭


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (বিএসইসি) তিনজন নির্বাহী পরিচালকের দায়িত্বে পরিবর্তন এসেছে।

বিএসইসি সূত্র মতে, নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের পূর্বে দায়িত্ব ছিলো সার্ভিল্যান্স, এসআরএমআইসি ও প্রজেক্ট। নতুন দায়িত্ব হলো-এসআরএমআইসি, ফিন্যান্সিয়াল লিটেরেসি ও প্রজেক্ট।

মোহাম্মদ রেজাউল করিমের পূর্বে দায়িত্ব ছিলো- ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র। নতুন দায়িত্ব হলো-সার্ভিল্যান্স, ক্যাপিটাল ইস্যু ও মুখপাত্র।

মো. শফিউল আজমের পূর্বে দায়িত্ব ছিলো- এমআইএস ও ফিন্যান্সিয়াল লিটারেসি। নতুন দায়িত্ব এমআইএস।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর