সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৫:১১:৩৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ২৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ১১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬২৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। সিএসইতে ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













