মোজাফফর হোসেনের বিমা দাবি পুনরুদ্ধারের অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৩-২২ ১০:৫০:৫৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বিমা দাবির অর্থ পুনরুদ্ধারের অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অগ্নি ঝুঁকিতে ক্ষতির কারণে কোম্পানিটি বিমা দাবির ৫৩ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা (জরিপকারীর ফি কাটার পর) পুনরুদ্ধারের অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি কোম্পানির কারখানার রাটার ইউনিটের আগুন লাগে। এতে কারখানার সেকশন মেশিনের ব্লক রুমে কাচা তুলা প্রক্রিয়াজাতকরণ এলাকার পাশাপাশি কিছু মেশিনেরও ক্ষতি হয়।

কোম্পানিটি বিমা দাবির টাকা পুনরুদ্ধারের পর তা দিয়ে ঋণ পরিশোধ, সেড পুনর্গঠন এবং অন্যান্য আনুষঙ্গিক জরুরি কাজে ব্যয় করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস